রাজ্যে ট্রেন চালু নিয়ে কি বললেন মমতা
দি নিউজ লায়ন; করোনার জেরে প্রায় দু মাস ধরে বন্ধ রাজ্যের লোকাল ট্রেন। কিন্তু এখন বেশ কিছু অফিস খুলে গেছে। আর এই অফিস খুলে যাওয়ার কারণে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে কার্যত প্রত্যেকদিন বিক্ষোভ-অশান্তি চলছে। গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবারও বিভিন্ন জায়গাতে দফায় দফায় ক্ষোভ-বিক্ষোভ চলে। এই অবস্থাতেও লোকাল ট্রেন চালু করতে রাজি নয় রাজ্য সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখনই লোকাল ট্রেন চালু করা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থায় লোকাল ট্রেন চলাচল শুরু করলেই ফের একবার ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রাজ্যের প্রশাসনিক প্রধানের। এছাড়া রাজ্যে অন্যান্য পরিবহণ তো সীমিত সংখ্যায় চলছেই। তবে রেলের আশঙ্কা যেভাবে প্রত্যেকদিন অশান্তি-বিক্ষোভের আবহ তৈরি হচ্ছে তাতে যে কোনও দিন বড়সড় ঘটনা ঘটে যেতে পারে বলে।

Post a Comment